নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - চার বছরের জীবন, শেষ হলো রক্তাক্ত পরিণতিতে। গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হল।

সূত্রের খবর, মাত্র চার বছরের এক শিশু কন্যাকে নির্মমভাবে হত্যা করে তার কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে আদালত শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। ঘটনাটি ঘটে ২০১৯ সালের ২৬ নভেম্বর, খড়গ্রাম থানার দেবগ্রাম গ্রামে। অভিযোগ অনুযায়ী, নাসিমা বিবি ও ফাইনুর বিবি নামে দুই মহিলা ওই শিশুটিকে হত্যা করে তার কান থেকে গয়না ছিনিয়ে নিয়েছিল। ঘটনার পরপরই খড়গ্রাম থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। এর মধ্যে একজন অভিযুক্ত এতদিন জেল হেফাজতে ছিলেন, আরেকজন আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে যে, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। কোনো অবৈধ কাজে জড়াবে না। প্রশাসন আরও জানিয়েছে, “আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ও সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের