নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় NIA এর হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এরই মধ্যে নতুন করে শওকত মোল্লার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে ধর্ষণ, মারধর, ব্ল্যাকমেল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। তার অভিযোগ অনুযায়ী, সে সময় তার ৫ বছরের সন্তানকে কয়েকজন সমাজবিরোধী অপহরণ করে। সন্তানকে ফিরে পাওয়ার আশায় অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করলে তাকে একটি ডেরায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
মহিলার আরও দাবি, তাকে জানানো হয়েছিল যখনই ডাকা হবে, তখন হাজির না হলে তার সন্তানকে আর ফিরে পাওয়া যাবে না। অভিযোগ, সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে তাকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করা হয় এবং সেগুলি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই ব্যক্তিই তাকে শওকত মোল্লার ডেরায় পাঠিয়েছিলেন এবং সেখানেও শওকত মোল্লা তাকে ধর্ষণ করেন।
দীর্ঘদিন ভয়, হুমকি ও সামাজিক লজ্জার কারণে তিনি মুখ খুলতে পারেননি বলেও অভিযোগে উল্লেখ করেছেন। গত ১৫ জুন তিনি জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিচারের দাবিতে সরব অভিযোগকারী মহিলা। এর আগেই ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে গ্রেফতার করেছিল এনআইএ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের