নিজস্ব প্রতিনিধি , মালদহ - খাবারের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু খাবার না পেয়ে প্রতিবাদ করতেই শুরু হল মারধর! এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। হুমকি, গালিগালাজ এমনকি সংবাদমাধ্যমকে বাধা।রাঁধুনী ও তার ভাইকে ঘিরে একাধিক অভিযোগে রীতিমতো উত্তাল হয়ে ওঠে মালদহের চাঁচলের দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শেষে পুলিশ এসে আটক করে রাধুনীর ভাইকে। বদলির দাবিতে সরব স্থানীয়রা।
সূত্রের খবর , গতকাল বুধবার স্থানীয় মহিলা আমিনা বিবি তার শিশুকে কোলে নিয়ে খাবার নিতে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু অভিযোগ, তাঁকে খাবার দিতে অস্বীকার করেন রাধুনী তুলি খাতুন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। মারধরে আহত আমিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এরপর আমিনা বিবিকে সঙ্গে নিয়ে এলাকার মানুষজন প্রতিবাদে পৌঁছন ওই সেন্টারে। তখনই রাধুনীর ভাই চঞ্চল বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, সে স্থানীয়দের হুমকি দেয় ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। এ সময় সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী কাবেরী সাহা সংবাদমাধ্যমকে সরাসরি বাধা দেন বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে বেনিয়ম। শিশু ও প্রসূতিদের জন্য পাঠানো খাবার সঠিকভাবে দেওয়া হয় না। খাবারের মান অত্যন্ত খারাপ। উপরন্তু কর্মী ও রাধুনীর আচরণ নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়।

এলাকাবাসীর দাবি, তাঁরা প্রতিবাদ করলেই এমন হামলা ও হুমকি দেওয়া হয়।এর আগেও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তারা।
সরকার শিশু ও প্রসূতিদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার সরবরাহ করে। সেই জন্য টাকা বরাদ্দও করা হয়। তাহলে কেন বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই চিত্র সামনে আসছে? কেন প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর এত অভিযোগ সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের