নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শরীরচর্চা বাড়তি মেদ কমাতে উপকারী - একথা সবার জানা। তবে খালি পেটে মৌরি ভেজানো জলের উপকারিতা অনেকেরই অজানা। মেদ জমা, ওজন নিয়ন্ত্রণে ব্যর্থতা, পেটের ফাঁপার মতো সমস্যা এখন রোজকার ব্যাপার। জিম, ব্যায়াম, নানা ডায়েট করেও কাঙ্ক্ষিত ফল পান না সবাই। খালি পেটে পান করুন মৌরি ভেজানো জল। দু'সপ্তাহে পরিবর্তন আসবে চোখে পরার মতো।

বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে আমাদের শরীরের হজমশক্তিই বাধা তৈরি করে। তাই প্রতিদিনের রুটিনে একটি সহজ অভ্যাস যোগ করলেই শরীর নিজেই মেদ কমানোর পথে দ্রুত কাজ শুরু করতে পারে। সকালে খালি পেটে মৌরির জল পান। আয়ুর্বেদ সহ আধুনিক পুষ্টিবিদ - দুই জনের কাছেই মৌরির গুণাগুণ সুপরিচিত। ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সহ নানা অপরিহার্য খনিজে সমৃদ্ধ মৌরি শরীরের মেটাবলিজম বাড়ায়, হজমশক্তি উন্নত করে, চর্বি জমা প্রতিরোধ করতে সাহায্য করে।

এক টেবিল চামচ মৌরি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেঁকে খালি পেটে পান করার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত কয়েক সপ্তাহ এইভাবে মৌরির জল খেলে শরীর হালকা লাগে, পেটের ফাঁপা কমে, অলসতা দূর হয় এবং বিশেষ করে পেটের অংশে মেদ কমার গতি বাড়ে। মৌরির জল টক্সিন বের করে লিভার কিডনির কার্যক্ষমতা বাড়ায়, অম্বল, গ্যাস, এসিডিটি কমায়। খাবার হজম হতে সাহায্য করে, ফলে চর্বি জমা কমে। দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় থাকে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। সুস্থ থাকতে ডায়েটে যোগ করুন মৌরি জল।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের