নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - স্কুল ফির নামে বাড়তি টাকা আদায় নিয়ে সরব এসএফআই। মুর্শিদাবাদের একাধিক স্কুলে নির্ধারিত ফি'র পরেও বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংগঠনের। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে এর তীব্র বিরোধিতা জানান মুর্শিদাবাদ জেলার এসএফআইয়ের সাধারণ সম্পাদক ইনজামুল হক রানা। এই টাকা ফিরিয়ে না দিলে গণ আন্দোলনের শুরু করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
প্রত্যেক সরকারি স্কুলে নির্ধারিত ফি ২৪০ টাকা। এরপরও বেশকিছু অনেকটাই বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ইনজামুল রানার। উদাহরণস্বরূপ , তিনি বেশকিছু স্কুলের নাম উল্লেখ করেছেন। যেমন , বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে ৯০০ টাকা, আইসিআই গোড়া বাজারে ৮৫০ টাকা, গোয়ালজান গার্লসে ৫০০ টাকা ও বয়েজ-এ ৬০০ টাকা, বগুলা বিজয়কৃষ্ণ স্কুলে ৫৫০ টাকা, হাতিনগরে ৫৭০ টাকা এবং নিমতলায় ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। তিনি
ইনজামুল রানা বলেন, "গত বছরও বিভিন্ন স্কুলে সরকারি নির্দেশের বাইরে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছিল। আমাদের আন্দোলনের জোরে সেসব স্কুলকে ২৪০ টাকার বেশি নিতে দেওয়া হয়নি। এবছরও আমরা একইভাবে দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামব। বছরের পর বছর এই অনিয়ম চলতে পারেনা। আমরা। এটা বন্ধ করেই ছাড়ব।
রানা আরও বলেন , "আমরা ডিআই-এর কাছে গেলে তিনি বলেন বিষয়টি তাঁর হাতে নেই, জেলা শাসকের হাতে। আবার জেলা শাসক বলেন, এটা তাঁর আওতায় নয়। তাহলে প্রশ্ন উঠছেছাত্রছাত্রীদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা তোলার দায়ভার কার? দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এড়িয়ে গেলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের