নিজস্ব প্রতিনিধি , মালদহ - স্কুল ভবন তৈরিতে ব্যবহার নিম্নমানের সামগ্রী। প্রতিবাদ করায় গ্রামবাসীদের মারধরের অভিযোগ স্কুল ভবন পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুখুরিয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর , মালদহ জেলার পুখুরিয়ার ২ নম্বর ব্লকের পরানপুর হাইস্কুলের বাড়তি শ্ৰেণীকক্ষ তৈরির জন্য রাজ্য সরকার ১২ লক্ষ টাকা বরাদ্দ করে। তবে স্কুলের পরিচালন সমিতি নিম্নমানের মাটি সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করে স্কুল তৈরির কাজে। ঘটনা প্রকাশ্যে আসলে গ্রামবাসীরা প্রতিবাদ জানায় হাইস্কুলের সামনে। প্রতিবাদ করায় ব্যাপক মারধর চালায় স্কুলের পরিচালন কমিটির সভাপতি রফিকুল হাসান। মারধর চালানোয় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এক প্রতিবাদী। গোটা ঘটনার জেরে স্থানীয়রা অভিযোগ দায়ের করেন পুখুরিয়া পুলিশ স্টেশনে।
অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সভাপতি রফিকুল হাসান জানিয়েছেন ," স্কুলের কাজের জন্য আমি স্কুলেই একাই ছিলাম। ওই সময় ২০-২৫ জন এসে আমায় বলে এখানে কাজ ঠিক হচ্ছে না। আমি তখন বলি কাজ যখন ঠিক হচ্ছে না তোরা তখন থানায় গিয়ে অভিযোগ করে দে।তখন একজন হঠাৎ তেড়ে এসে আমার গলায় ধাক্কা দিয়েছে, সঙ্গে পিঠে এসে মেরেছে। একজন প্রেসিডেন্ট কে একা পেয়ে তারা আমার ওপর সুযোগ নিয়েছে।"
আক্রান্ত প্রতিবাদী সুব্রত দাস জানিয়েছেন ,"এর আগেও একটা বিল্ডিংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় বিল্ডিংটি ফেটে গেছিল। তাই যখন বিল্ডিংয়ে কাজ শুরু হয় আমি স্কুলের প্রধান শিক্ষককে জানাই যে এবার একটু দেখে কাজ করবেন। তখন কমিটির সভাপতি আমার কাছে ছুটে এসে বলে ওনাকে কিছু বলে লাভ নেই যা বলার আমাকে বলতে হবে। কিন্তু আমার চলে আসার সময়ে বাগানের কাছে আটকে রেখে আমাকে দুই ভাই মিলে মেরেছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের