নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে গঙ্গারামপুরের স্কুলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিডিওতে এক ছাত্রকে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সিঁথিতে রং লাগাতে দেখা যায় বলে দাবি উঠেছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছেন।
সূত্রের খবর, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে স্কুলের একটি কক্ষে। সেই সময় কয়েকজন পড়ুয়া সেখানে উপস্থিত ছিল। তখন একাদশ শ্রেণির এক পড়ুয়া সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সিঁথিতে লাল কি লাগাতে দেখা যায়। এ পুরো বিষয়টা স্থানে উপস্থিত পড়ুয়া ফোনে রেকর্ড করে। তারপরে সেই পড়ুয়া ভিডিওটি পুরো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। প্রধান শিক্ষক জানান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট পড়ুয়াদের ডেকে কথা বলা হয়েছে। তার দাবি, সেটি সিঁদুর নয়, লাল রং ছিল। তবু ঘটনায় স্কুলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ছাত্রীকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তাদের স্কুলে না আসার নির্দেশ দেওয়া হয়। তবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তারা পাবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের