নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - একই মেমোতে চাকরিতে ঢুকেও সম পরিমাণ বেতন পাচ্ছেন না। ১০৬৬ নম্বর মেমো অনুযায়ী , ড্রাইভারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে একই মেমোর আওতায় নিযুক্ত হয়েও কন্ট্রাকটর ও মেকানিকাল কর্মীদের বেতন নিয়ে টানাটানি। এরপরই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের কক্ষের সামনে অবস্থান বিক্ষোভে বসেন কন্ট্রাক্টর সহ মেকানিকাল কর্মীরা।
বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন , "আমরা একই মেমোতে চাকরি পেয়েছি। অথচ হঠাৎ করে ১০৬৬ মেমো জারি করে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের বেতন বাড়ানো হচ্ছে। আমাদের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেতন বৈষম্যের প্রতিবাদে আগেও একাধিকবার আন্দোলনে নেমেছি। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাদের দাবি উচ্চ পর্যায়ে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে লাভের লাভ কিছুই হয়নি।সেই আশ্বাসের ভিত্তিতেই সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কিছুই হয়নি।"
ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন , "একই নীতির আওতায় তারা ঢুকেছিলেন। তবে শুধুই কন্ট্রকচুয়াল ড্রাইভারদের বেতন বাড়ে গত ১লা জানুয়ারি ২০২৫ সাল থেকে। তবে বাকিদের বেতনের দাবি বাড়ানোর কথা উপরমহলের কাছে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে এখনও অবধি কোনো অনুমতি পাইনি। আশ্বাস দিয়েছিলাম শুধু নয় , এখনও বলছি অপেক্ষা করতে হবে। সবকিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। উপর থেকে কিছু না ঠিক হলে আমরা ওইভাবে বেতন বাড়াতে পারিনা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের