নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফলতার পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক তরজায় ফের উঠে এল 'একেনবাবুর' নাম। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে এই জনপ্রিয় চরিত্রের উল্লেখ করেন। তার মন্তব্য ঘিরে এবারে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। যদিও অভিনেতা গোটা বিষয়টিকে হাস্যরসের মাধ্যমেই নিয়েছেন।

নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী সুরে শমীক ভট্টাচার্য দাবি করেন, বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, অসম্ভব কোনো ঘটনা ঘটলেও রাজ্যে আর শাসকদলের প্রত্যাবর্তন হবে না। সেই প্রসঙ্গেই একেনবাবু’র টাক মাথায় চুল গজানোর উদাহরণ টেনে কটাক্ষ করেন বিজেপি নেতা।

শমীকের মন্তব্য ঘিরে নিজের প্রতিক্রিয়া দেন অনির্বাণ চক্রবর্তী। অভিনেতা বলেন , বিষয়টি নিয়ে তাঁর কোনও অস্বস্তি নেই। জনপ্রিয় চরিত্রকে রাজনৈতিক বক্তব্যে টেনে আনা দর্শকের ভালোবাসারই প্রমাণ। রাজনীতির বাইরে একজন শিল্পী হিসেবে গোটা ঘটনাকে বিনোদনের ভঙ্গিতেই দেখছেন অনির্বাণ।

এর আগেও তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরের টাক মাথার প্রসঙ্গ টানেন শমীক ভট্টাচার্য। পরে সেই মন্তব্য নিয়ে মজার ছলেই প্রতিক্রিয়া দেন অনুপম। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, নিজের মাথায় আবার নতুন করে চুল গজাক, এমন ইচ্ছা তাঁর নিজেরও নেই। এটিকে নিছকই মজা হিসেবে বিবেচনা করেন তিনি।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের