নিজস্ব প্রতিনিধি , হুগলী - সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা। রাগে গ্যাস সিলিন্ডার ছুড়ে বাবার মাথায় আঘাত! মুহূর্তে মৃত্যু বৃদ্ধের। পরিবারের চোখের সামনে ঘটে গেল রক্তাক্ত এই ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শেখ বসির (৬৪)। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। বড় ছেলে মারা গিয়েছে কয়েক বছর আগে। বড় বৌমা ফরিদা বিবি প্রতিদিনের মতো আজও রান্না করছিলেন। সেই সময়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসে ছোট ছেলে শেখ মহসিন, যিনি পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন।

বাড়ি ফিরেই শুরু হয় বচসা। বাবাকে বলে ঘর তার নামে লিখে দিতে হবে। বসির রাজি না হওয়ায় রাগের মাথায় রান্নাঘরের পাশে থাকা পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার তুলে বাবার মাথায় জোরে আঘাত করে মহসিন। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। চিৎকার শুনে দৌড়ে আসেন বড় বৌমা ফরিদা বিবি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে শেখ বসিরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত শেখ মহসিনকে আটক করেছে এবং ঘটনায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে।

বড় বৌমা ফরিদা বিবি জানান, “রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে দেখি শ্বশুর মাটিতে পড়ে আছেন, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। শব্দ শুনে আমি বাবা বলে চিৎকার করে কেঁদে উঠি। তখনই প্রতিবেশীরা জড়ো হয়। মহসিন তখন সিলিন্ডার ফেলে পালিয়ে যায়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের