নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বৃদ্ধা মায়ের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে তাঁকে স্টেশনে ফেলে দিয়ে পালিয়ে গেল নিজের জন্মদাতা সন্তান। এই অমানবিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ এলাকায়। বিষয়টি ঘিরে একদিকে যেমন পারিবারিক অবহেলা ও নিষ্ঠুরতার নির্মম চিত্র সামনে এসেছে, তেমনই অন্যদিকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম বেবি সরকার। গত কয়েকদিন ধরে তিনি নবদ্বীপ রেলওয়ে পার্কের উল্টোদিকে অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়েছিলেন। তাঁর করুণ দশা দেখে এলাকার টোটো চালক এবং কিছু সহৃদয় ব্যক্তি তাঁকে খাবার ও কম্বল দিয়ে সাহায্য করেন। খবর দেওয়া হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রকৃতি-কে'। সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অসহায় মহিলাকে চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

কান্নায় ভেঙে পড়ে বৃদ্ধা বেবি সরকার জানান, 'আমার ছেলে অর্ধেন্দু সরকার দীর্ঘদিন ধরেই আমার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার পর ৫ দিন আগে আমাকে এখানে ফেলে রেখে চলে যায়। তেমন কিছু খাবারও জোটেনি। আমাকে দয়া করে হাসপাতালে ভর্তি করে দিন, আমি বাঁচতে চাই'।
সংগঠনের সদস্য দীপুশ্রী মণ্ডল জানান, 'বৃদ্ধার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তাঁর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। খবর পাওয়া মাত্রই আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আপাতত হাসপাতালে ওনার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এরপর আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ওনার দেখাশোনা করব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের