নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নির্বাচনী দায়িত্ব পালনে যখন রাজ্যের বিভিন্ন জায়গার BLO দের মধ্যে থেকে থেকে চাপ, আতঙ্ক ও বিক্ষোভের ছবি উঠে আসছে, তখন সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখা গেল কুসুম্বা গ্রামে। নির্ধারিত সময়ের আগেই নিজের BLO-র কাজ শেষ করলেন কুসুম্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা রায় দত্ত। এই কাজের পরেই কুসুম্বা গ্রামের মানুষ ও প্রশাসন এখন তার এই সুনিপুণ কাজের প্রশংসায় মেতেছে।

স্থানীয় সূত্রের খবর , ২৯১ বিধানসভার ৩২ নম্বর বুথে মোট ৭৪৯ জন ভোটারের ফর্ম বিতরণ, সংগ্রহ ও ডিজিটাল সাবমিশনের দায়িত্ব ছিল সুমিতা রায় দত্তের উপর। বহু BLO যেখানে অসুস্থতা, আতঙ্ক বা বিক্ষোভের কথা জানাচ্ছেন, সেখানে তিনি ঠান্ডা মাথায় প্রতিদিন সময় ভাগ করে কাজ চালান। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজে যুক্ত থাকার কারণে তিনি সন্ধ্যার নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম সংগ্রহ করতেন।
বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার নিয়ম ও সময় না মেলায় তিনি নিজেই সব ফর্ম ডিজিটালি সাবমিট করেন। দীর্ঘদিন রাত ১০টা পর্যন্ত কাজ করেও তিনি স্কুলের একদিনের ক্লাসও বন্ধ রাখেননি। কুসুম্বা গ্রামটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামাতো ভাইয়ের গ্রাম হিসেবেও পরিচিত, আর সেই গ্রামেই নিঃশব্দে দায়িত্ববোধের এক উজ্জ্বল নজির গড়লেন সুমিতা রায় দত্ত।
গোটা কর্মকান্ড নিয়ে সুমিতা রায় দত্ত জানান,' ভয় নয় নিষ্ঠা আর ধৈর্যই কাজ শেষ করার মূল চাবিকাঠি। স্কুলের পড়াশোনা বন্ধ রেখে সরকারি কাজ করা ঠিক নয়, কারণ তাতে শিশুদের শিক্ষায় ব্যাঘাত ঘটে। তবে যখন দেশ আর জাতির প্রশ্ন ওঠে তখন ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে কাজ করতে হয়। আমিও আমার সেই দায়িত্ব টুকুই পালন করেছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের