নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ব্যস্ত দিনের শেষে সন্ধ্যেবেলায় হালকা জলখাবারের চাহিদা তো প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। আর সেই চাহিদা মেটাতে ঘরোয়া কিছু উপকরণেই সহজে তৈরি করে নিন চিজি পনির-ওটস বলস। বাড়ির সকলের জন্য উপযোগী এই স্ন্যাকস যেমন স্বাস্থ্যকর, তেমনই বেশ মুখরোচক। স্বাদ ও পুষ্টির মেলবন্ধনে অল্প সময়েই প্রস্তুত করা যায় এই চিজি বলস।
উপকরণ - পনির ১৫০ গ্রাম, ওটস গুঁড়ো ২ কাপ, সেদ্ধ আলু ১টি, ১টি গাজর কুচি, ১টি ক্যাপসিকাম কুচি, চিজ কিউব ৩–৪টি, লবণ (স্বাদমতো), গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ,চিলি ফ্লেক্স ১চা চামচ, সাদা তেল পরিমাণমত
কীভাবে তৈরি করবেন ?
প্রথমে একটি বড় পাত্রে পনির গ্রেট করে নেবেন। তারপর পনিরের মধ্যে গুঁড়ো করা ওটস আর সেদ্ধ আলু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গাজর কুচি ,ক্যাপসিকাম কুচি ওই মিশ্রণের দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে সব উপকরণ সমানভাবে মিশে যায়। এবারে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স যোগ করে দেবেন। মিশ্রণটি পুরোটা তৈরি হয়ে গেলে ৫ - ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।
এরপর মিশ্রণের ঢাকা খুলে সেটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট বলের আকার দিয়ে দেবেন। প্রতিটি বলের মধ্যে একটু করে চিজ ভরে দিন। এইভাবে চিজ ভরে সব বলগুলি তৈরি করে নেবেন। সব বলস তৈরি হয়ে গেলে একটি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হলে চিজি বলসগুলোকে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন চিজি পনির-ওটস বলস।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের