68b68b11700d4_IMG_20250902_114212
সেপ্টেম্বর ০২, ২০২৫ দুপুর ১১:৪৫ IST

সঞ্জয় রায় : নীরব কর্মযোদ্ধার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গড়বেতা

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - মৃত্যু কখনই বলে আসে না। হঠাৎ করে এসে সবকিছু থামিয়ে দেয়। রেখে যায় শুধু স্মৃতি আর অসমাপ্ত কিছু স্বপ্ন। ঠিক তেমনই ব্যবসায়ী সঞ্জয়  রায়ের হঠাৎ চলে যাওয়া যেন এক শুন্যতা তৈরি করেছে। তার এই অকাল প্রয়াণ শুধু তার পরিবারে নয়, কর্মজীবন আর সমাজকেও গভীরভাবে নাড়া দিয়েছে।

সূত্রের খবর, গত ২৬শে আগস্ট পাটনার এক হোটেলে মাত্র ৪৪ বছর বয়সে আকস্মিকভাবে প্রয়াত হন আরএমআইটির কর্ণধার সঞ্জয় রায়। কলকাতার বাসিন্দা হলেও তাঁর শিকড় ছিল গড়বেতার তালডাঙ্গরায়। ব্যবসায়ী সত্তার বাইরেও তিনি ছিলেন এক নীরব সমাজসেবক। জানা গেছে, কর্মসূত্রে বিগত ১ মাস ধরেই তিনি পাটনার এক হোটেলে ছিলেন। সেখানেই ২৬ তারিখ দুপুরে হঠাৎ তার ব্রেইন স্ট্রোক হয়। স্থানীয় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আইআরসিটিসি’র একাধিক প্রকল্পে তাঁর অবদান আজও দৃশ্যমান - শিয়ালদহ, হাওড়া, অসম, দুর্গাপুর, খড়গপুর স্টেশনের ফুড কোর্ট থেকে শুরু করে নানা ওয়েটিং লঞ্চ। শুধু  ব্যবসা নয়, মানুষের জন্য কিছু করার তাগিদই তাকে আলাদা পরিচয় দিয়েছিল। তাঁর তৈরি NGO আজও সমাজের পাশে দাঁড়িয়ে তাঁর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে।

সঞ্জয় রায়ের মৃত্যুর খবরে গ্রামবাসীরা রীতিমতো শোকস্তব্ধ। তাদের মতে, ' এরকম মানুষদের চেনা যায় না বাইরে থেকে। তাঁরা নিজেদের ঢাকঢোল পেটান না। নিঃশব্দে কাজ করেন, আর একদিন নিঃশব্দেই চলে যান।' গ্রামের বাড়ি তালডাঙ্গরাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা বুঝিয়ে দেয় - সঞ্জয় রায় কেবল একজন ব্যবসায়ী নন ছিলেন এক দায়িত্ববান সমাজকর্মীও। ওনার ভালো কর্মের মধ্যে দিয়েই না থেকেও আজীবন থেকে যাবেন তিনি সাধারণের মাঝে।

আরও পড়ুন

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী , মর্মান্তিক মৃত্যু দম্পতির
জুন ১৯, ২০২৬

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
 

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...