নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে ধর্মগুরুর বেশে বাড়িতে প্রবেশ করে পরিবারের সর্বস্ব হাতিয়ে নিল মহিলা প্রতারক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া থানার চারাতলা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই নজিরবিহীন ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মহল। ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা দ্রুত দোষীকে গ্রেফতারের দাবি তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারাতলা এলাকার বাসিন্দা কার্তিক প্রামাণিক পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। মঙ্গলবার তার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গিয়ে এক সন্ন্যাসিনীর সংস্পর্শে আসেন। পরিবারের মঙ্গল কামনার প্রলোভন দেখিয়ে ওই অভিযুক্তা তার সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন। সেখানে তিনি ৩ দিন অবস্থান করেন। অভিযোগ, শনিবার রাতে রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ওই মহিলা। সেই খাবার খেয়েই পরিবারের ৫ জন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন।

এরপর রবিবার সকাল গড়িয়ে গেলেও কেউ দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বাড়ির ভেতরে ঢুকে দেখেন, সকলেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। পাশাপাশি ঘরের আসবাবপত্র-সহ সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। এই অবস্থায় সেই মহিলাকে খুঁজে না পেয়ে, ঘরের পরিস্থিতি দেখে চুরির বিষয়টি স্পষ্ট হয়। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সবাই সেখানেই চিকিৎসাধীন। তবে আক্রান্তরা কথা বলতে না পারায় এখনো পর্যন্ত চুরির পরিমাণ স্পষ্ট নয়।
ক্ষতিগ্রস্তদের আত্মীয় শম্পা পরামানিক জানান, 'দমপুকুর গ্রামে আমার মায়ের মৃত্যুদিবস উপলক্ষ্যে একটি সাধুসংঘের আয়োজন করা হয়েছিল। সেখানে বহু গোঁসাই উপস্থিত ছিলেন। একজনের মাধ্যমে ওই মহিলার সঙ্গে পরিচয় হয়। পরে পিসি তার বাড়িতে নিয়ে যায়। ওই মহিলা নিজেই বলেছিলেন উপকরণ জোগাড় করে দিতে রান্না করবেন, কারণ অন্য কারও রান্না খাওয়া নিয়মবিরুদ্ধ। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের