নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ সময় কারাবাসের পর অবশেষে বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরলেন ভারতীয় নারী। এই ঘটনায় সীমান্ত এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। বিষয়টি কাঁটাতার পারাপার সংক্রান্ত ঝুঁকি ও আইনি মারপ্যাঁচের দিকটি পুনরায় জনসমক্ষে নিয়ে এল। একইসঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দুই দেশের রক্ষীবাহিনীর তৎপরতার ইতিবাচক চিত্রটিও প্রতিফলিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাসিন্দা ফাল্গুনী রায় (২৮) একজন গৃহবধূ। কয়েক বছর আগে তিনি বাংলাদেশের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সেই দাম্পত্য জীবনে তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে নানা কারণে পূর্বের সম্পর্ক ভেঙে যায়। পরে ভারতে ফিরে নতুন করে সংসার শুরু করেন ফাল্গুনী। প্রথম স্বামী ও সন্তানের টানে ২০২৫ সালের জুন মাসে বৈধ পথে ওপার বাংলার পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকায় যান তিনি।

অভিযোগ, সেখানে পৌঁছনোর পর স্বামীর মারধরের শিকার হন ফাল্গুনী। তাঁর পাসপোর্ট কেড়ে নিয়ে দ্রুত ফিরে যেতে বলা হয়। বিপাকে পড়ে ঝিনাইদহ জেলার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন ওই নারী। বৈধ নথি ছাড়া দেশে ফেরার পথ খুঁজতে গিয়ে শেষমেশ লুকিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় মামলা দায়ের হয় এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।
দুটি মামলায় আদালত তাঁকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেয়। কিন্তু বিচারিক প্রক্রিয়া ও উভয় রাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত নানা জটিলতার কারণে সাজা শেষ হওয়ার পর আরও প্রায় ৪ মাস ১০ দিন ওপারের কারাগারেই থাকতে হয় তাঁকে। অবশেষে সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ দর্শনা বন্দরের আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ফাল্গুনীকে ভারতের গেদে সীমান্তে বিএসএফের হাতে তুলে দেয়।
হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি কাস্টমস, ইমিগ্রেশন, স্থানীয় থানার পুলিশ, এনজিও ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আইনি জটিলতার পর দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন ফাল্গুনী। সেখানে তাঁকে নিতে উপস্থিত ছিলেন বর্তমান স্বামী প্রসেনজিৎ রায়। পরিবারের সদস্যরা এতদিন পর তাঁকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে এক বিএসএফ আধিকারিক জানান, 'বাংলাদেশে সম্প্রতি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। না হলে হয়তো আরও কিছুদিন আগেই ফাল্গুনী রায় দেশে ফিরতে পারতেন। তবে এই পরিবেশে দীর্ঘ প্রক্রিয়ার শেষে তিনি সুস্থভাবে নিজের বাসভূমিতে ফিরে এসেছেন, সেটাই সবচেয়ে স্বস্তির বিষয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের