নিজস্ব প্রতিনিধি , হুগলী - শৈশবের প্রলোভনই দাঁড়াল কাল হয়ে। শ্রীরামপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন কিশোরীকে ধর্ষণের ঘটনা সামনে আসছে। ঘটনার অভিযোগের তির প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে কিশোরীর পরিবার।
সূত্রের খবর, নির্যাতিতার মা পরিচারিকার কাজ করেন। ফলে দিনের বেলায় ওই নাবালিকা বাড়িতে একাই থাকত। সেই সুযোগই কাজে লাগায় অভিযুক্ত যুবক। গত তিন-চার দিন ধরে সে প্রতিবেশীর মেয়েটিকে প্রথমে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী নির্যাতিতা কাউকে যাতে সে না বলে সেজন্য ভয় দেখানো হয় বলেও দাবি।
এইভাবে দিনের পর দিন চলার ফলে নাবালিকা মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়ে। গত মঙ্গলবার সে আর চুপ করে থাকতে না পেরে সমস্ত ঘটনাটি তার মাকে জানায়। মেয়ের মুখে সব শুনে আর দেরি করেননি নির্যাতিতার মা। তিনি তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান। অভিযুক্ত প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাপ্রসঙ্গ নির্যাতিতার মা জানান, 'আমি বাড়িতে থাকতাম না সেই সুযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতো। ওদের বাড়িতে কাজ করতাম কাজ ছাড়ার পরেই এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যখন এর শাস্তি চাইছি ওরা টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। বলছে ওদের ছেলেকে নাকি আমরা ফাঁসাছি। ২ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছে। কিন্তু আমি আমার মেয়ের শাস্তি চাই।'
নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগর ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের