নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বাংলায় এনআরসি বা ডিটেনশন ক্যাম্প কোনওভাবেই গ্রহণযোগ্য নয় রাসমেলা মঞ্চ থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বন্দি হওয়া বীরভূমের সোনালি বিবিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ টেনে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়ে মমতা ঘোষণা করলেন, 'সোনালিদের ছাড়িয়ে এনেছি, বাকি চারজনকেও ছাড়িয়ে আনব।'
কোচবিহার সফরের দ্বিতীয় দিনে রাসমেলার মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তুলে তিনি জানান, কেন্দ্রীয় সংস্থার গাফিলতিতেই বাংলাদেশের কারাগারে ছ’মাস বন্দি ছিলেন বীরভূমের সোনালি বিবি ও তার নাবালক ছেলে। মুখ্যমন্ত্রী বলেন, ' দিল্লির পুলিশ সোনালিদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। সেখানে তাঁদের খেতে পর্যন্ত দেওয়া হয়নি। বাংলার মানুষের পাঠানো টাকায় দিন কাটাতে হয়েছে তাদের।'
দিন কয়েক আগে মালদহ সীমান্ত দিয়ে সোনালি বিবি ও তার সন্তানকে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার এ কথা জোর দিয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বাংলাদেশে আটকে থাকা সোনালির স্বামী ও আরও তিনজন পরিযায়ী শ্রমিককেও ফেরানোর উদ্যোগ চলছে। জনসভায় মমতা ফের কড়া বার্তা দেন, 'বাংলায় এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না।' পঞ্চানন বর্মার প্রতিমূর্তিতে প্রণতি জানিয়ে তিনি ঘোষণা করেন, বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। মানুষের পরিচয়, নাগরিকত্ব বা অধিকার নিয়ে কোনও রকম আতঙ্ক ছড়াতে দেওয়া হবে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের