নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে কার্যত উত্তাল গোটা দেশ। নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা জানান, তিনি মেয়েকে ওড়িশায় নিয়ে চলে যেতে চান। একই সঙ্গে রাজ্য সরকারকে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই ঘটনায় পুলিশ নির্যাতিতার সহপাঠী সহ ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃত ছাত্র আইকিউ সিটি মেডিক্যালের এবং তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ার পরই তাকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নির্যাতিতার পরিবার। আগেই নির্যাতিতার বাবা জানিয়েছিল সে তার মেয়েকে নিয়ে চলে যেতে চান।
তার দাবি, 'এখানে সরকারি সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখেই আমরা বুঝেছি, আমাদের মেয়ের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। ওড়িশা আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে।' তিনি আরও বলেন, 'সোনার বাংলা সোনার থাকুক, কিন্তু আমরা ওড়িশা চলে যাব। আমাদের মেয়ের জন্য ন্যায় চাই। দোষীদের উপযুক্ত শাস্তি হোক।'
নির্যাতিতার বাবা আক্ষেপের সঙ্গে বলেন, ' আমি বহু আশা-ভরসা নিয়ে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে বাংলায় এসেছিলাম। কিন্তু যা হয়েছে, হয়েছে। আর কিছু বলার নেই। আমরা যত দ্রুত সম্ভব বাংলাকে বিদায় দেব।' তিনি আশা প্রকাশ করেছেন, সিবিআই তদন্ত হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রীকে আবেদন করে নির্যাতিতার বাবা বলেন, ' মমতা দিদিকে আমি মা মনে করি, তার কাছে আবেদন জানাচ্ছি, আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা