নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ। ঘটনায় গ্রেফতার হওয়া ৬ অভিযুক্তকে রবিবার আদালতে পেশ করা হয়। তদন্ত আরও গভীরে নিয়ে যেতে ধৃতদের দীর্ঘ সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে চলেছে তদন্তকারীরা।
শনিবার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরো ছোড়া হয় এবং ঘিরে ধরে হেনস্তাও করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
তদন্তকারীদের দাবি, ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃত ছয়জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে পুলিশ জানায়, হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিল, হামলার পরিকল্পনা কীভাবে করা হয়েছিল এবং এর নেপথ্যে কোনও বৃহত্তর চক্র কাজ করেছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন।
সেই কারণেই তদন্তকারীদের পক্ষ থেকে আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। শাসকদল হামলার তীব্র নিন্দা করেছে এবং দ্রুত কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের