নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও হেনস্তার ঘটনায় জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শনিবার জনরোষের মুখে পড়েছিলেন তিনি। ডিম ও ইটের টুকরো ছোড়া থেকে শুরু করে ‘চোর’ স্লোগান সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, তার দিকে ডিম ও ইটের টুকরোও ছোড়া হয়। পরে মৃত কর্মীর বাড়ির উদ্দেশ্যে হেটে যাওয়ার সময়ও তুমুল হেনস্তার মুখে পড়তে হয় তাকে।
ঘটনার পর পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। রাতভর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। হামলার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয় বলে জানা গেছে। সেই সূত্র ধরেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই হামলার পিছনে আরও কারা জড়িত ছিল। ধৃতদের জেরা করে ঘটনার নেপথ্যে থাকা অন্যদের নাম জানার চেষ্টা চলছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের