নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পরিবহন চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জোরদার সরব হলেন এলাকার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর থানা এলাকার। একের পর এক ঘাসফুল শিবিরের স্থানীয় প্রতিনিধিদের এমন জুলুমবাজির কর্মকাণ্ডে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে রাজ্য জুড়ে। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারপুর সহ বিভিন্ন রুটে দীর্ঘদিন ধরেই এই তোলাবাজির কারবার চলছিল। অভিযোগ, এলাকার গরীব টোটো, অটো চালকদের কাছে মাসিক ১২০ টাকা আদায় করত তৃণমূলের একাংশের প্রভাবশালী নেতৃত্ব। বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরেই ক্ষোভ বাড়ছিল স্থানীয় পরিবহন কর্মী মহলে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে স্পষ্ট ঘোষণা করেছেন যে রাজ্যে সব ধরণের তোলাবাজি ও অরাজকতা সম্পূর্ণ বন্ধ করতে হবে। এরপরই অনাচারের হাত থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভুক্তভোগীরা। এমন অসামাজিক কাজের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে প্রশাসন।
এ বিষয়ে স্থানীয় এক অটো চালক জানান, 'অনেকদিন ধরেই রুটগুলো নিয়ে আমাদের ওপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝেমধ্যেই কিছু চেনা মুখ এসে যাত্রীদের সামনেই আমাদের কাছ থেকে টাকা কেড়ে নিত। প্রতিবাদ করলে গাড়ি চালানো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। অবশেষে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ায় আমরা সবাই স্বস্তি পেয়েছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের