নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বুলডোজারের মুখে এবার প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার পরিবারের সম্পত্তি। ক্যানিংয়ের মাতলা নদীর চর দখল করে গড়ে ওঠা ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বহুল আলোচিত ‘অরণ্যের কুলে’ ক্যাফেটি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। দীর্ঘ বিতর্ক, তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই অভিযান শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
মৌখালি সেতু সংলগ্ন মাতলা নদীর চরের সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ‘অরণ্যের কুলে’ ক্যাফেটি। প্রাথমিক তদন্তে জানা যায়, জমিটির মালিক সেচ দফার এবং সেখানে স্থায়ী নির্মাণের কোনও বৈধ অনুমতি ছিল না। সেই কারণেই ক্যাফে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথি-সহ মহকুমাশাসকের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নথিপত্র যাচাইয়ের পর প্রশাসন সিদ্ধান্তে পৌঁছায় যে নির্মাণটি সম্পূর্ণ অবৈধ। এরপর ক্যাফে ভাঙার নোটিশ জারি করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে শুরু হয় ভাঙার কাজ। সম্ভাব্য অশান্তি এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও। ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লা গ্রেফতার হওয়ার পর তার পরিবারের বিভিন্ন সম্পত্তি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে এই ক্যাফেটির বিষয়টি তদন্তকারীদের নজরে আসে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের