নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড় বিস্ফোরণকাণ্ডে তদন্তের জাল ক্রমশ শক্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গ্রেফতার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবার এনআইএর বিস্ফোরক দাবি, এই বোমা বিস্ফোরণ মামলার মূল সন্দেহভাজন এবং গোটা চক্রের নেপথ্য পরিচালনাকারী ছিলেন শওকত নিজেই।
শনিবার সকালে একটি সরকারি বিবৃতিতে এনআইএ জানায়, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বোমা বিস্ফোরণের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে শওকতই ছিলেন মূল পরিকল্পনাকারী।
এনআইএর দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশও দিয়েছিলেন শওকত মোল্লা। তদন্তে উঠে এসেছে, বিস্ফোরণের সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের কার্যকলাপও তিনি পরিচালনা করতেন। পাশাপাশি মৃত ও আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত স্করপিও গাড়ির মালিক এবং আরও এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের