6a3547e7c4447_WhatsApp Image 2026-06-19 at 7.13.42 PM (1)
জুন ১৯, ২০২৬ বিকাল ০৭:৪৬ IST

সোশ্যাল মিডিয়ার আলাপে প্রেম , বিয়ের পিঁড়িতে মুখ ও বধির পাত্র -পাত্রীর নতুন জীবন

নিউজ ডেস্ক - সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে। নদিয়ার মাজদিয়া পূর্ণগঞ্জের বাসিন্দা কৌশিক মিত্র এবং বগুলার স্নেহা পোদ্দার, দু’জনেই শ্রবণ ও বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিনের পরিচয় ও ভালোবাসার পর পরিবারের সম্মতিতে শুভ পরিণয়সূত্রে আবদ্ধ হলেন তারা। এই ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকাজুড়েও তৈরি হয়েছে আনন্দের আবহ।

ফেসবুকে পরিচয়ের সূত্রপাত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে মাঠে দেখা-সাক্ষাৎও হতো দু’জনের। কৌশিক একজন দক্ষ ফুটবলার। খেলাধুলার সূত্রে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। কিছুদিন আগে নিজেদের উদ্যোগে বিয়ের চেষ্টা করলেও তা সফল হয়নি।

এরপর দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত তাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই মাজদিয়ায় কৌশিকদের বাড়িতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। পুরোহিত ডেকে শাস্ত্রমতে সম্পন্ন হয় সমস্ত রীতি-নীতি। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে চার হাত এক হয় কৌশিক ও স্নেহার।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও কৌশিক যথেষ্ট এগিয়ে। তিনি মাজদিয়া কলেজ থেকে স্নাতক হওয়ার পর আইটিআই থেকে ফিটার ট্রেডে ডিপ্লোমা করেছেন। তবে এখনও স্থায়ী কোনও চাকরি পাননি। বর্তমানে কর্মসংস্থানের আশায় বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা গৃহবধূ। পরিবারে বড় ভাই রেল কর্মী হিসেবে কর্মরত। অন্যদিকে, স্নেহা বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা গৃহবধূ। তাদের বাড়ি নদিয়ার বগুলায়।

নবদম্পতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও কৌশিকের বাবা-মায়ের মনে রয়েছে একটি বড় উদ্বেগ। তাদের কথায়, যতদিন তারা বেচে আছেন ততদিন ছেলের দেখভাল করতে পারবেন, কিন্তু ভবিষ্যতে কৌশিক ও তার স্ত্রীর জীবন কীভাবে চলবে, সেই চিন্তা থেকেই যাচ্ছে। তাই সরকারের কাছে তাদের আবেদন, যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার কৌশিকের জন্য যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়। এদিকে, এলাকার বাসিন্দারাও নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। সকলের কামনা, ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ায় ভরে উঠুক কৌশিক ও স্নেহার নতুন জীবন।

আরও পড়ুন

কৃষকদের জন্য বড় সুখবর , পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার
আগস্ট ০৪, ২০২৬

পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট

বর্ষার কাদা জলে পা নোংরা ! ১০ মিনিটে ঘরে বসেই করুন ফুট কেয়ার
আগস্ট ০৪, ২০২৬

সামান্য কিছু উপাদানেই দূর হবে পায়ের ক্লান্তি

আয়ুষ্মান ভারত কার্ড পেতে আগে করুন ই-কেওয়াইসি , জানুন পুরো নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

মোবাইল রিচার্জে বড় আপডেট ! ভুল হলেও ফেরত পেতে পারেন আপনার টাকা
আগস্ট ০৩, ২০২৬

জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ত্বকে পড়ছে প্রভাব , জেনে নিন সতর্কতার উপায়
আগস্ট ০২, ২০২৬

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন

শ্রাবণের তৃতীয় সোমবারে এই ৫ ভুল একেবারেই নয় ! শিবের কৃপা পেতে মেনে চলুন এই নিয়মগুলি
আগস্ট ০২, ২০২৬

শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের