নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের আবহে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে আটক যুবক। বিষয়টি ঘিরে শান্তিপুর এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে শাসকদল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে যুব তৃণমূল আরও কড়া পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে ব্রজকিশোর গোস্বামীকে। অভিযোগ, সূত্রাগড় অঞ্চলের বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ নামে এক ব্যক্তি ফেসবুকে প্রার্থীর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করেন। শুধু তাই নয়, প্রতি ৩০ মিনিট অন্তর সেই বিতর্কিত পোস্ট পুনরায় শেয়ার করা হচ্ছিল বলেও দাবি করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব।

অভিযোগ, রাজনৈতিক ময়দানে লড়াই করতে না পেরে বিরোধীরা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এমন কুরুচিকর কাজ করছে। ঘটনার প্রতিবাদে শনিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুব তৃণমূল কংগ্রেস। এরপর অভিযুক্তকে আটক করে পুলিশ। শাসকদলের দাবি, ধৃত ব্যক্তির প্রোফাইলে বিরোধী দলের সমর্থনের একাধিক প্রমাণ মিলেছে। তাদের মতে, শান্তিপুরের বৈষ্ণব সংস্কৃতি ও বিধায়কের শান্ত ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই নোংরা রাজনীতি করা হচ্ছে।
শান্তিপুর যুব তৃণমূলের সভাপতি বিক্রমাদিত্য জানান, 'আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তিপুরের সংস্কৃতি কখনোই এত কুরুচিকর ছিল না। এখানকার বিধায়ক অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। যে কেউ নিজের পছন্দমতো দল করতেই পারে, কিন্তু অন্য কাউকে এভাবে জনসমক্ষে অপমান করা মেনে নেওয়া যায় না। পরবর্তী সময়ে এমন ঘটনা ঘটলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের