নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার হলেন এক যুবক। কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ওই যুবক ভারতীয় সেনাদের নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে একের পর এক অসম্মানজনক কুমন্তব্য করতে থাকেন। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ তার শাস্তির দাবিতে সরব হন।

সূত্রের খবর , অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ বিশ্বাস।পেশায় জিম ট্রেনার।পাশাপাশি বিনোদন মাধ্যমে তার পরিচিতিও রয়েছে ব্লগার হিসেবে। ঘটনার পর ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। শুক্রবার রাতে ধানতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার দুপুর ১২:৩০ মিনিট নাগাদ তাকে রানাঘাট আদালতে পাঠানো হয়। গ্রেফতার হওয়ার পর যুবক তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।ধানতলা থানার ওসি কৌশিক করের তৎপরতার কারণে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতার করার পর অভিযুক্ত বিশ্বজিৎ জানায়, নির্দিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁকে জবাবদিহি করতে গিয়ে কখন যে মাত্রা ছাড়িয়েছে তা তিনি টের পাননি। তবে কৃতকর্মের জন্য তিনি নিজেও ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, সম্প্রতি এক ভারতীয় ফৌজের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত আনন্দ সাধারণ জীবনযাপনের মুহূর্ত শেয়ার করতেন, মহিলা তার স্বামীর দেশের প্রতি কর্তব্য, তাদের স্বার্থত্যাগ সম্পর্কেও ভিডিও বানিয়ে পোস্ট করতে থাকেন । অভিযুক্ত সেই প্রসঙ্গ ধরেই লাইভে এসে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে নানান অপমানজনক মন্তব্য করতে থাকেন। সেই ঘটনার চূড়ান্ত পরিণতি হিসেবে ঘটনাটি বড় আকার ধারণ করে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের