নিজস্ব প্রতিনিধি , হুগলী - সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইলের ফাঁদে এবার পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের নাম ও ছবি ব্যবহার করে তৈরি হওয়া ওই ফেসবুক অ্যাকাউন্ট নজরে আসতেই খোদ সাংসদ ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার সকালে সতর্কবার্তা জারি করে তিনি জানিয়ে দেন, ভুয়ো প্রোফাইলটির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
সূত্রের খবর, ‘কল্যাণ ব্যানার্জী’ নামে তৈরি ওই ফেসবুক প্রোফাইলে সাংসদের হলুদ পাঞ্জাবি পরা একটি ছবি ব্যবহার করা হয়েছে। কভার ছবিতেও রয়েছে সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময়ের তাঁর একটি ছবি। ফলে অনেকের কাছেই প্রোফাইলটি আসল বলে মনে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূল সাংসদ এদিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ভুয়ো প্রোফাইলের লিংক শেয়ার করে লেখেন, “এটা একটা ভুয়ো প্রোফাইল। এর সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। সকলে রিপোর্ট করুন।”

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে শীঘ্রই আইনি ব্যবস্থা নেবেন।প্রসঙ্গত, নামী ব্যক্তিদের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরির ঘটনা নতুন নয়। প্রায়ই দেখা যায়, এইসব অ্যাকাউন্ট ব্যবহার করে আপত্তিকর মন্তব্য করা হয় বা প্রতারণার চেষ্টা চালানো হয়। ইতিমধ্যেই বহু মানুষ এমন কাজে জড়িয়ে শাস্তির মুখোমুখি হয়েছেন। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের