নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জমজমাট নির্বাচনী আবহে পানিহাটি কেন্দ্রে প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ভিন্ন সুরে সৌজন্যের বার্তাও দেন তিনি।
আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। একইসঙ্গে, তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বানও জানান তিনি। তবে এই কেন্দ্রের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বক্তব্যে ছিল সংযমের ছাপ। পানিহাটি কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রত্না দেবনাথ। নির্বাচনের আগে তার প্রার্থীপদ ঘিরে ব্যাপক চর্চা তৈরি হয়েছে। সম্প্রতি প্রচারের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি।
এই প্রেক্ষাপটে মমতা বলেন, ' ভোটে কেউ প্রার্থী হলে তার নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে কিছু বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।' তিনি আরও বলেন, ' সন্তানদের শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের