নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - যে সাফল্য ভারতের মেয়েরা পেয়েছে তা ইতিমধ্যেই ইতিহাসের পাতায়। দেশ তো গর্বিত হয়েছেই সঙ্গে মহানন্দে রয়েছেন এলাকাবাসীরা। সৌরভ গাঙ্গুলির অধরা বিশ্বকাপ পেয়েছেন রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপের ট্রফি তুলেছেন তিনি। শিলিগুড়ির মেয়ে রিচা। ঘরের মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত ওয়ার্ড কাউন্সিলর সহ গোটা এলাকার মানুষ।
বহু প্রতীক্ষিত এই ট্রফি নিশ্চিত করার পর এখনও কাটেনি রেশ। উৎসবের মরশুম গোটা দেশজুড়ে। প্রত্যেক খেলোয়াড়ের এলাকাবাসীরা অপেক্ষা করছেন তাদের স্বাগত জানানোর উদ্দেশ্যে। তেমনই শিলিগুড়ির মেয়ে রিচার সাফল্যে গোটা ওয়ার্ডজুড়ে মিষ্টি বিতরণ করছেন কাউন্সিলর মৌসুমী হাজরা।
গতকাল সন্ধ্যে থেকেই মিষ্টি বিতরণ অনুষ্ঠান শুরু হয়। ওয়ার্ডের ছোটো থেকে বড় সকলেই এই অনুষ্ঠানে যোগ দেন। এলাকার কচিকাঁচাদের হাতে ছিল রিচার ব্যানার। বড়দের হাতে ছিল ভারতীয় পতাকা। শুধু ওয়ার্ডেই নয় সারা শিলিগুড়ি শহরজুড়ে মিষ্টি বিতরণের প্রতিশ্রুতি জানিয়েছেন কাউন্সিলর। এই জয় চিরস্মরণীয় অবশ্যই। তাই সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাইছেন মৌসুমী হাজরা।
মৌসুমী হাজরা বলেন , "ভারতের মেয়েরা যা করে দেখালেন তা সত্যিই কুর্নিশ জানানোর মত। সবথেকে গর্ব এটা ভেবেই লাগছে যে প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপের ট্রফি হাতে তুলল রিচা। ফাইনালের দিন ওয়ার্ডে সমস্ত কর্মসূচি বন্ধ রেখে সকলেই খেলা দেখতে মজেছিলেন। ভারতের জয়ের পর ওয়ার্ডে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকলে এতটাই খুশি যে ভাবনার বাইরে। রিচা আমাদের ঘরের মেয়ে। এখনও ফেরেনি ঠিকই তবে তার আগেই আমরা ওদের সাফল্য গোটা শিলিগুড়িবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। ও ফেরার পর আরও একটা উদযাপন তো অবশ্যই হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের