নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচন কমিশনের SIR হিয়ারিং-নোটিস ঘিরে ফের বিতর্ক রাজ্য রাজনীতিতে। এবার নোটিস পৌঁছল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের কাছে। বাবার পদবি ‘চট্টোপাধ্যায়’ হলেও ছেলের পদবি ‘চ্যাটার্জি’ কেন এই নামের অসঙ্গতিকেই সামনে রেখে মন্ত্রীর ছেলেকে তলব কমিশনের।
রাজ্যজুড়ে SIR শুনানির নোটিশ ঘিরে বিতর্ক তুঙ্গে। আর এই শুনানিতে একের পর এক নাম জড়াচ্ছে রাজ্যের মন্ত্রী থেকে সাংসদের। সেই তালিকায় এবার নাম উঠল রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের নাম। সোমবার কমিশনের পক্ষ থেকে মন্ত্রীর ছেলেকে চিঠি পাঠানো হয়েছে SIR শুনানির নোটিশ। কমিশনের পাঠানো নোটিশে জানানো হয়েছে, পদবির বানানগত পার্থক্য নিয়ে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। সেই কারণেই শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলেকে সশরীরে হাজির হয়ে নথিপত্র যাচাই করাতে বলা হয়েছে।
এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ' এর আগেও একবার নোটিশ পাঠিয়েছিল তখন যাবতীয় যা দরকারি নথিপত্র ছিল পাঠানো হয়েছিল। কিন্তু আবার নোটিশ পাঠিয়ে হয়রানি করছে। আমার পদবীতে চ্যাটার্জী আর ছেলের পদবীতে চট্টোপাধ্যায় রয়েছে। এটাতো কমিশনের লোকেরাই করেছে যেখানে আমাদের দোষ কি। আগামীকাল আমার নথিপত্র নিয়ে যেতে বলেছে ছেলে যাবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের