নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - কালীপুজো মানেই আলোর উৎসব। এই আলোর উৎসবে বিভিন্নভাবে ঘর সাজান সকলে। ঘরে ঘরে ঝোলে টুনি লাইট। এছাড়া অন্যতম জনপ্রিয় জিনিস হল প্রদীপ। কেউ কেউ কালীপুজোর আগের দিন আবার কেউ দিনের দিন সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজায়। শিলিগুড়িতে বেড়েছে এই প্রদীপের জনপ্রিয়তা।
শিলিগুড়ির বিধান মার্কেটে যেদিকেই তাকাবেন দেখতে পাবেন প্রদীপের দোকান। সবরকম দামের প্রদীপ নিয়ে বসেছেন বিক্রেতারা। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই কিনতে পারবেন প্রদীপ। তবে এই বছর তুলনামূলকভাবে দামটা অনেকটা বেশি। তাই কিছুটা হলেও চমকে গেছেন সিলিগুড়িবাসী। আসলে দাম বেশি হলেও বিশেষ দিনের জন্য প্রদীপ কিনতেই হবে। সেই সুযোগ নিয়েই লভ্যাংশ বাড়িয়ে নিয়েছেন দোকানিরা।
ইতিমধ্যেই অনেকে কালীপুজোর বাজার শুরু করে দিয়েছেন। কেউ কেউ তো অফিস থেকে ফেরার সময়ও প্রদীপ কিনে আনছেন। রং বেরঙের বিভিন্ন প্রদীপ নিয়ে বসেছেন দোকানিরা। দাম বেড়েছে বললে খুব যে ঠিক হবে ব্যাপারটা তেমন নয়। এক দোকানির মতে , আসলে আগে এক ডজন প্রদীপ বিক্রি হত ১০ টাকায়। এখন কিছুটা বেড়েছে। তাই দরদাম করলেও প্রদীপ না কিনে কেউ বাড়ি ফিরছেন না।
কালীপুজোর আগের দিন চৌদ্দ প্রদীপ জ্বালানোর প্রথা এখনও বহাল। তারা বিশ্বাস করেন এই চৌদ্দ প্রদীপ জ্বালালে সকল অমঙ্গল দূর হয়ে যায়। সমস্ত বিপদ থেকে মুক্ত থাকা যায়। আধুনিকতার যুগেও এখনও সকলে এই প্রথা মেনে চলেন। তাই এখনও কালীপুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে জ্বলে প্রদীপ। সেই প্রদীপ কিনতেই বাজারে ভিড় করছেন সকলে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের