নিজস্ব প্রতিনিধি, বীরভূম - সপ্তম শ্রেণির এক পড়ুয়ার রক্তাক্ত দেহাংশ উদ্ধারের ঘটনায় এখনও থমথম করছে রামপুরহাট। বুধবারের চাঞ্চল্যকর ঘটনায় স্কুলপাড়া জুড়ে ভয়ের আবহ, অভিভাবকদের চোখে উদ্বেগের ছাপ সৃষ্টি হয়। ক্রমে সেই ক্ষোভ আরও তীব্র রূপ নেয় যখন বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে অবস্থান বিক্ষোভ শুরু করে।

স্থানীয় সূত্রে খবর , এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার সামনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে উত্তাল হয়ে ওঠে এলাকা।গতকাল রামপুরহাট ১ নম্বর ব্লকের বারোমেসিয়া গ্রাম থেকে সপ্তম শ্রেণির এক আদিবাসী কিশোরীর পচা গলা দেহ উদ্ধার হয়। দেহটি একটি বস্তার মধ্যে পড়েছিল। তদন্তে নেমে পুলিশ এলাকার এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে। তাঁকে এদিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এর পরেই বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁদের দাবি, এই খুনের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। তাই শুধু একজনকে গ্রেপ্তার করে দায় এড়ানো যাবে না। দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ চলাকালীন পুলিশ থানার গেটের সামনে ব্যারিকেড বসায়। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা থানার সামনেই বসে পড়ে ধর্নায়। পুলিশের কড়া নজরদারিতে অবস্থান বিক্ষোভ কিছু সময় ধরে চলে। নাবালিকা খুনের সঠিক তদন্ত ও সকল দোষীর শাস্তি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেন , তৃণমূল ও পুলিশ প্রশাসন ইচ্ছে করেই প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে। তাঁর দাবি, নানুরের একাধিক ছাত্রী এখনও নিখোঁজ, অথচ পুলিশ কাউকে প্রতিবাদ করার সুযোগ দেয়নি। আদিবাসী ওই ছাত্রীর অকালমৃত্যুতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ধ্রুব সাহা আরও অভিযোগ করেন, গ্রেফতার হওয়ার পরও অভিযুক্ত শিক্ষককে কেন ছেড়ে দেওয়া হল? এর স্পষ্ট জবাব পুলিশকে দিতে হবে। তাঁর অভিযোগ, একাধিক তৃণমূল-নিয়ন্ত্রিত গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে, এত বড় ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়, নেপথ্যে বহুজনের হাত আছে। তাঁর কথায়, “চোখে পট্টি বেঁধে আমাদের চুপ করানো যাবে না।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের