নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দুর্গাপুজোর সপ্তমীর সকালেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল বোলপুর। খারাপ রাস্তায় টোটোকে বাঁচাতে গিয়ে গর্তে পড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। পুজোর আবহে এরম পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সোমবার সকালে নানুর থেকে বোলপুরমুখী বাসটি বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে পৌঁছনোর সময় আচমকা একটি টোটো দ্রুতগতিতে সামনে চলে আসে। টোটোটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসচালক। খারাপ রাস্তায় গর্তে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটকে পড়া যাত্রীদের বাইরে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
ভয়াবহ দুর্ঘটনায় জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। যদিও শিশুটির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলেও কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের অভিযোগ, নানুর থেকে বোলপুরের এই সড়কের বেহাল অবস্থা বহুদিনের সমস্যা। গর্ত আর টোটোর বেপরোয়া চলাচলের কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের