নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - শ্রাদ্ধ বাড়িতে খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন। ঘটনায় ইতিমধ্যেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে বেশিরভাগ গ্রামবাসী কালনা মহকুমা হসপিটাল এবং মন্তেশ্বর হসপিটালে ভর্তি। অনুমান করা হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ঘটনা ঘটেছে। যদিও ঠিক কোন খাবার থেকে এই সমস্যা হয়েছে, তা এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর , সোমবার নাদনঘাট থানার অন্তর্গত ধর্মতলা এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়। সেই অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে প্রায় ৫০ জন মানুষ। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রতিনিয়তই কালনা মহকুমা হসপিটাল আর মন্তেশ্বর হসপিটালে ভর্তি হচ্ছেন রোগীরা। পাতলা পায়খানা এবং সেই সঙ্গে বমি উপসর্গ নিয়ে প্রায় ২০ জন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এছাড়াও মন্তেশ্বর হসপিটালেও রয়েছে বেশ কিছুজন ভর্তি।
অসুস্থ ব্যক্তি আরজ আলী শেখ জানিয়েছেন, "সোমবার শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার পরই বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে। আমার মনে হচ্ছে ভাত আর তরকারিতে কিছু বিষাক্ত জিনিস পড়ে যায়। ওই খাবার খাওয়ার পরই পেট ব্যথা, বমি শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে আসে। এখনও অনেকটাই দুর্বল। এই হাসপাতালে মোট ২০ জন ভর্তি আছে। কয়েকজন আবার গ্রামের ডাক্তারের ওষুধ খেয়ে এখন ঠিক আছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের