নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্যের ঝড় তুললেন রাজ্য আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইন্দাস ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন- “শ্রীচৈতন্যদেব সমাজে যে লড়াই, ঐক্য, মানবতার বার্তা দিয়েছিলেন, সেই উত্তরাধিকার আজ বহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” সেই বার্তাই এখন রাজ্যজুড়ে সাড়া ফেলেছে।

সূত্রের খবর, বিজয়া সম্মিলনীর মঞ্চে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত, বিধায়ক অলোক মুখার্জী, ব্লক সভাপতি শেখ হামিদসহ একাধিক নেতা। ঋতব্রতের এই বক্তব্যে মুহূর্তের মধ্যেই সভামঞ্চে হাততালির ঝড় ওঠে। অনেকেই বলেন, “এই তুলনা শুধু রাজনৈতিক নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক গভীর শ্রদ্ধা ও আস্থার প্রকাশ।”

আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি ঋতব্রতের ভাষায়, “চৈতন্যদেবকে বলা হয় হ্যামলিনের বাঁশিওয়ালা, যিনি মানুষকে ভালোবাসা, একতার পথে আহ্বান জানিয়েছিলেন। ঠিক তেমনই আজ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়, অবিচার ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ডাকে লাখো মানুষ পথে নামে, তাঁর নেতৃত্বেই সমাজের নীচুতলার মানুষ সাহস পায় প্রতিবাদের।” তিনি আরও বলেন, “চৈতন্যদেবের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বিশ্বাস, আশার প্রতীক। যেভাবে চৈতন্যদেব ধর্মের গণ্ডি পেরিয়ে মানবতাকে প্রাধান্য দিয়েছিলেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে মানুষের স্বার্থে, ন্যায়ের জন্য ব্যবহার করছেন।”
তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরোধীদের দাবি, এটা রাজনৈতিক গিমিক, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নেত্রীকে দেবত্বের আসনে বসানোর চেষ্টা।”

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখ্যপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য যাকে আমরা দেবতার আসনে বসিয়েছি, সেই শ্রী চৈতন্য দেবের সঙ্গে দুর্নীতিবাজ মুখমন্ত্রীর তুলনা করছেন, অথচ সাধারণ মানুষের প্রয়োজনের ব্যপারে কোনো কথা বলছেন কি? ইন্দাস জুড়ে একের পর এক কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ব্যপারে দিশা না দেখিয়ে, অযৌক্তিক ভাবে মানুষের দৃষ্টি ঘোরাচ্ছেন। “
অন্যদিকে তৃণমূলের কর্মীসমর্থকদের একাংশের দাবি, ঋতব্রতের বক্তব্যে প্রতিফলিত হয়েছে বাস্তবতা। তাঁদের মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ বাংলার ঐক্য ও প্রতিবাদের প্রতীক, যেমন চৈতন্যদেব ছিলেন তাঁর সময়ে।” পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “সারা দেশে বিজেপি বিরোধী শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু রাজনীতির মুখ নন, এক আন্দোলনের প্রতীক। তিনি যে পথে হাঁটছেন, তা শ্রীচৈতন্যদেবের মানবতার পথেরই সম্প্রসারিত রূপ। চৈতন্যদেব যেমন অন্যায়ের বিরুদ্ধে মানুষকে একজোট করেছিলেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় আজ মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের