68f2199bd934b_WhatsApp Image 2025-10-17 at 06.22.10
অক্টোবর ১৭, ২০২৫ দুপুর ০৩:৫৫ IST

শ্রীরামপুরে আয় তারপর তোকে দেখাচ্ছি , SIR ইস্যুতে সুকান্ত মজুমদারকে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের

নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোট যত ঘনিয়ে আসছে, রাজ্যের রাজনীতি ততই উথালপাথাল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। একদিকে বিজেপির হুঁশিয়ারি, অন্যদিকে তৃণমূলের পাল্টা আক্রমণ। দুই শিবিরের নেতা-নেত্রীরা চাঁচাছোলা ভাষায় পরস্পরকে আক্রমণ শানাচ্ছেন। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীর সাম্প্রতিক বক্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

সূত্রের খবর, SIR ইস্যুতে ইতিমধ্যেই দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিহারের ভোট শেষে এখন নজর বাংলায়। এর মধ্যেই বিজেপির প্রতিমন্ত্রী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার কলকাতায় এক সভা থেকে সুকান্ত মজুমদার বলেন, ' যদি কেউ SIR আটকাতে হিংসা ছড়ায়, গুলি চলবে।' তার এই মন্তব্যে ক্ষোভ ছড়ায় শাসক শিবিরে। পাল্টা দিতে গিয়ে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী তীব্র ভাষায় আক্রমণ করেছে সুকান্তকে।

পাল্টা তুই তোকারি ভাষায় সুকান্ত মজুমদারকে নিশানা করে কল্যাণ বলেন, ' বিজেপির ওই ছোড়াটা কি যেন নাম সুকান্ত মজুমদার। দেখ না CISF দিয়ে গুলি চালিয়ে ওই গুলি তোর বুকে গিয়ে লাগবে। ওর মস্তানি বের করে দেব। বালুরঘাটে জিতেছিস ১০০০০ ভোটে, এবার দেখছি আমরা। কত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওসব উত্তরপ্রদেশে দেখাস। ওই দুৃ-চারটে সুকান্ত, হাওয়া দিলে উড়ে যাবে।'

শুধু তাই নয় রীতিমতো হুঁশিয়ারির সুরে তৃণমূল সাংসদ বলেন, 'যত বড়বড় কথা শুধু অফিয়ে বসে আর মিডিয়ার সামনে। মাঠে-ঘাটে কেউ আসে না। তুই শ্রীরামপুরে আয় না বক্তৃতা দিতে, তারপর তুই ঘরে ফিরে যাস কী করে দেখ।' কল্যাণের এই মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে রাজ্য রাজনীতিতে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' ওকে বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। চ্যালেঞ্জ নিচ্ছি কাল যাবো শ্রীরামপুরে , কত বড় বাপের ব্যাটা দেখবো। ওর মানসিক স্থিতি বোঝা গেছে।' সব মিলিয়ে SIR ইস্যু এখন রাজ্যের রাজনীতিতে তপ্ত ইন্ধন জুগিয়েছে। বিজেপির হুঁশিয়ারি ও তৃণমূলের পাল্টা মন্তব্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।

আরও পড়ুন

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...