নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রীরামপুরে মমতার নির্বাচনী সভায় হঠাৎ আগুন আতঙ্ক। সভামঞ্চের লাগোয়া দর্শকাসনে আগুনের ফুলকি দেখা যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বক্তব্য থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী। ঠিক সেই সময় আচমকাই দর্শকাসনের একাংশে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত জনতার মধ্যে, শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই নিজের বক্তব্য থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এরকম হবে কেন?' যিনি এই কাজটি করেছেন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি খোলা ইলেকট্রিক বক্সে লুজ কানেকশনের জেরে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার পরপরই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের