নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহে বড়ো উত্থান। চলতি বছরের ২৪ মে অনুষ্ঠিত হয়েছিল WBJEE পরীক্ষা। ফলপ্রকাশ হয়েছিল ১৮ জুন। সেই ফলপ্রকাশের পরই শুরু হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া। আর প্রথম দফার কাউন্সিলিংয়েই মিললো বড়ো চমক। ২০২৬ সালের প্রথম দফার কাউন্সিলিংয়েই রেকর্ড সংখ্যক পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন। গত বছরের তুলনায় আবেদন বেড়েছে ৩৪ শতাংশের বেশি। ভর্তি প্রক্রিয়ার খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াচ্ছে সরকারি বেসরকারি কলেজগুলি।
WBJEEB তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ৮৭ টি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলছে। ৮ জুলাই থেকে শুরু করে হওয়া এই পর্ব চলবে ১১ জুলাই পর্যন্ত। এ বছর প্রথম দফার কাউন্সিলিংয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার কোর্সে মোট ৩৬ হাজার ৪৩১ জন নাম নথিভুক্ত করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২৭ হাজার ১৩৫। সরকারি পোষিত কলেজগুলির প্রায় সব আসনই প্রথম দফায় বরাদ্দ হয়েছে। বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল সেগুলিতেও ভর্তির হার বেড়েছে বলে জানিয়েছে বোর্ড।
শীঘ্রই ফার্মেসি কোর্সের কাউন্সেলিং শুরু হবে। জুলাই মাসের মধ্যেই তিন দফার কাউন্সেলিং শেষ করে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ করার লক্ষ নেওয়া হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতি নতুন করে আগ্রহ বাড়ার এই প্রবণতা আগামী দিনে প্রযুক্তি শিক্ষার খেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের