নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা- সপ্তাহের শুরুতেই মধ্যমগ্রামের যশোর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গতকাল অর্থাৎ সোমবার সকালে বিবেকানন্দ কলেজ স্টপেজের কাছে একটি সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন ৫৩ বছরের স্কুটি আরোহী নিমারুন দাস।

সূত্রের খবর, হৃদয়পুর কৈলাসনগর এলাকার বাসিন্দা নিমারুন দাস হেলমেট পরে স্কুটি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ রাস্তার মাঝখানে স্কুটি স্কিড করে পড়ে যায়। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ব্রেক কষেও বাসটি থামানো যায়নি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা জানান, ইন্টারনাল হেমারেজের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসচালক ও বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বাসচালক শেষ মুহূর্তে বাঁচানোর চেষ্টা করলেও স্কুটি একেবারে বাসের সামনে পড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। পুলিশ প্রশাসন বারবার সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচার চালালেও যশোর রোডে দুর্ঘটনার সংখ্যা কমছে না, যা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের