নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠল CISF জওয়ান, তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি ঘিরে জনসাধারণের মধ্যে উদ্বেগ, ক্ষোভ প্রকাশ পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার রাতে এলাকার বাসিন্দা পিফা, দেবক নামের দুই যুবক থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় দফতরে চাকরির আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন CISF জওয়ান আব্দুল মালেক, তাঁর ছেলে নিজাম উদ্দিন গাজী। বহুদিন পেরিয়ে যাওয়ার পরও কোনও কাজ না হওয়ায় দু'জনকে আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করে যাচ্ছিল। দু'জন নয় একাধিক যুবকদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৫-১০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আইন অনুযায়ী সবার শাস্তি হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের