নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নতুন শিক্ষাবর্ষের ১৫ দিন কেটে গেলেও মেলেনি শংসাপত্র, প্রতিবাদে দুই শিক্ষককে তালাবন্দি করলেন অভিভাবকেরা। তুফানগঞ্জের ধলপল শিকদারেরখাতা প্রাইমারি স্কুলের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি স্থানীয় শিক্ষা দফতরকেও জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষের পর ২ জানুয়ারির মধ্যেই পঞ্চম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়াদের মার্কশিট, ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। যাতে পরবর্তী স্কুলে ভর্তিতে কোনও সমস্যা না হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা দেওয়া হয়নি। বারবার আবেদন জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।

বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে শংসাপত্র দেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও উপস্থিত হননি প্রধান শিক্ষক নিজেই। ক্ষুব্ধ অভিভাবকেরা প্রতিবাদস্বরূপ দুই পার্শ্ব শিক্ষককে তালাবন্ধি করে বিক্ষোভ শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়। অন্যদিকে ফোনেও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। শেষ পর্যন্ত পুলিশ এসে শিক্ষকদের উদ্ধার করে।
অভিভাবক সন্তেশ্বর দাস জানান, 'প্রায় এক বছর ধরে প্রধান শিক্ষক সময়মতো স্কুলে আসেন না। তাই প্রায় দিনই প্রার্থনা হয় না। ১৩ তারিখও স্কুলে ডেকে ফিরিয়েছেন। এতদিন সহ্য করেছি। কিন্তু এখন বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন। আজও ডেকে এনে অপেক্ষা করিয়ে তিনি এলেন না, তাই বাধ্য হয়েই প্রতিবাদ করেছি'।
এ প্রসঙ্গে অন্য এক অভিভাবক জানান, 'শুধু পঞ্চম শ্রেণী নয় অন্যান্য ক্লাসেরও এখনও রেজাল্ট দেওয়া হয়নি। অভিভাবক হিসেবে আমাদের একটা প্রত্যাশা থাকে। এতে বাচ্চাদের ওপর বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্মের প্রভাব পড়ছে'।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, 'পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে, তার দায় আমি এড়াচ্ছি না। যা হয়েছে তা উচিত হয়নি। বিষয়টি আমি বুঝতে পেরেছি। এরপর থেকে সব ঠিক করার চেষ্টা করব'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা