নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে। ১ নম্বর ব্লকে স্টেট ব্যাঙ্কের একটি শাখায় ধর্মঘট সমর্থকদের সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের বাগবিতণ্ডা চরমে ওঠে। জোর করে ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ সিটু কর্মীদের বিরুদ্ধে। ধর্মঘটের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
বৃহস্পতিবার সকাল থেকে শ্রম কোডের বিরোধিতায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ছিল। নন্দীগ্রামেও তার প্রভাব পড়ে। সিটুর সমর্থকরা ব্যাঙ্ক খোলা রাখতে বাধা দেন এবং জোর করে গেট বন্ধ করে দেন। এতে ব্যাঙ্কে আসা গ্রাহকরা সমস্যায় পড়েন। একই অভিযোগ উঠেছে স্থানীয় ডাকঘর নিয়েও। পরিষেবা স্বাভাবিক রাখতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কর্মী ও গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
সিটুর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বাগবিতণ্ডা হয়। স্থানীয়দের অভিযোগ, ব্যাঙ্কের কোনো কর্মী যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তাই ব্যাঙ্কের গেটে পতাকা বেঁধে দেয় সিটু কর্মীরা। একইসঙ্গে, পিকেটিং করতে শুরু করে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের