নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে পুজোর মণ্ডপ থেকে প্রতিমা চুরির অভিযোগে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন শাসক শিবির। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর থানার বেলঘরিয়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে এলাকার মহিলাদের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার রাত প্রায় ১২টা নাগাদ বিজেপি কর্মী সুবীর বিশ্বাস নামের এক যুবক মণ্ডপে ঢুকে প্রতিমা নিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। আশপাশের বাসিন্দাদের নজরে পড়তেই মূর্তিটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় সে।

এই ঘটনার প্রতিবাদে বেলা বাড়তেই ফুলিয়া পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবিও জানানো হয়। যদিও এ বিষয়ে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এলাকার বাসিন্দা প্রদীপ সরকার জানান, 'ঠাকুর নিয়ে পালানোর চেষ্টা চলাকালীন আমরা ধরে ফেলি। নাহলে হয়তো বড় ক্ষতি হয়ে যেত। রাতেই তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, সকালে কথা হবে। হিন্দু হয়ে হিন্দুদের দেবীকে নষ্ট করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না'।
অন্যদিকে পুজোর উদ্যোক্তা এক মহিলা জানান, 'নিজেদের বাচ্চাদের আনন্দের জন্যই এই আয়োজন করে থাকি। সকালে সবাই মিলে অভিযুক্তের বাড়িতে গেলে জানানা হয়, কুকুর ঢুকে গিয়েছিল তাই তাড়াতে এসেছিল। যদি সেটাই হতো তাহলে পালানোর প্রয়োজন পড়ত না। এটি নিছক ভুল নয়। এর জন্য যথাযথ শাস্তি হওয়া জরুরি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের