নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SSC গ্রুপ সি পরীক্ষায় বিরাট টুকলি। মোবাইল নিয়ে উত্তর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল দুই ছাত্র। ঘটনায় দুজনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। বিষয়টি স্বাভাবিকভাবে দেখতে নারাজ বিজেপি সাংসদ। শান্তিপুর থানায় জঙ্গিযোগের অভিযোগ তুললেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , গতকাল গোটা রাজ্যজুড়ে SSC র সি গ্রুপের পরীক্ষা ছিল। সেরকমই শান্তিপুর থানার বিভিন্ন স্কুলে পরীক্ষার সিট পড়েছিল। শান্তিপুর সুত্রাগড় গার্লস হাই স্কুল ও ফুলিয়া বিদ্যামন্দিরের দুই ছাত্র মোবাইল নিয়ে হলে ঢুকেছিল। এক ছাত্রের নাম সুব্রত বিশ্বাস। বাড়ি তাহেরপুরে। অপর ছাত্রের নাম হাফিজুল মল্লিক। বাড়ি হাসখালি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। অনেকক্ষণ দেখার পর কর্মরত ২ স্কুলের শিক্ষক তাদের হাতে নাতে ধরে ফেলে। এরপরই স্কুলে তরফে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ তাদের পাকড়াও করে। সোমবার অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হয়।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলছেন , "চাকরির পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকার সাহস মারাত্বক। দেখা যায় হাফিজল মল্লিক এই প্রান্ত থেকে হোয়াটস অ্যাপে একজনকে প্রশ্ন পথাচ্ছিল। অন্যদিক থেকে সেই উত্তর আসছিল। DP তে দেখা যায় ওই প্রান্তে থাকা ব্যক্তি পুলিশের উর্দি পরা। আসলে ছবি যে কারোর থাকতেই পারে। এবার জানতে হবে আসল বিষয়টা ঠিক কি।"

জগন্নাথ সরকার আরও বলেন , "যদি কোনো পুলিশ এইভাবে সাহায্য করেন তাহলে একটা বড়সড় ক্রাইম জড়িয়ে আছে। প্রত্যেকে চাকরির পরীক্ষার জন্য দিনরাত এক করে দেয়। সেখানে একজন পুলিশ কেন সাহায্য করছে। যদি ধরে নি এই প্রান্তে থাকা মানুষটা পুলিশ তাহলে তো খতিয়ে দেখতে হবে যে কেন এই সাহায্য। এটা কি তার ইচ্ছাকৃত নাকি কোনো জঙ্গি যোগ আছে। আমার মনে হয় এর নেপথ্যে একটা বড় চক্রান্ত আছে। পুরো বিষয়টা ভালভাবে তদন্ত করতে হবে। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের