নিজস্ব প্রতিনিধি , হুগলী - আজ ফের SSC অভিযানে নামছেন চাকরিহারা শিক্ষকরা। বেলা ১২টায় করুণাময়ীতে জমায়েত হয়ে মিছিল করে SSC ভবনের দিকে যাওয়ার পরিকল্পনা তাদের। কিন্তু তার আগেই ফের সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশি হানা।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। যোগ্য হয়েও তারা চাকরি হারিয়েছে, অথচ ‘দাগি’ প্রার্থীদের তালিকায় বহুজনের নাম উঠে এসেছে। কেন যোগ্যদের পরীক্ষায় বসতে হবে, সেই প্রশ্ন তুলেই ফের আন্দোলনের ডাক দিয়েছে তারা। আজকের কর্মসূচির জন্য নেতৃত্বে রয়েছেন হুগলির কানাগড়ের বাসিন্দা শিক্ষক সুমন বিশ্বাস। তবে অভিযান কর্মসূচি শুরুর আগেই সোমবার সকালে চন্দননগর পুলিশের একটি দল তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছে। তবে বাড়ির ভেতরে প্রবেশ করেনি।
এর আগে, গত ১৮ আগস্টও SSC অভিযানের ডাক দিয়েছিলেন সুমন বিশ্বাস। সেদিন ভোরে পুলিশ তাকে আটক করে মগরা থানায় রাখলেও বিকেলে ছেড়ে দেয়। এই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় গতকাল রাতেই সুমন বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে যান।
সুমন বিশ্বাসের ভাইয়ের দাবি, 'সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় আজকে আর বাড়িতে ঢুকতে পারেনি। দূরেই দাঁড়িয়ে ছিল। কিন্তু এটা কখনই কাম্য নয়। এসএসসি অভিযানটা তো কারোর বিরুদ্ধে করা হচ্ছে না হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে। সেখানে বাড়ির লোককে হেনস্থা করা হচ্ছে। অযোগ্যদের তালিকা যখন প্রকাশ হয়েছে তাহলে যোগ্যদের তালিকাও প্রকাশ করে দিক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের