নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - প্রথমে স্ত্রীর গলা কেটে খুন, এরপর তার বিভিন্ন দেহাংশ কেটে ব্যাগে ভরে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী নিজে। না, এ কোনো সাইকো ক্রাইম- থ্রিলার বা কোনো ছবির প্লট নয়। বাস্তবে এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার বাসিন্দারা। আতঙ্কে কুঁকড়ে রয়েছেন তারা।
সূত্রের খবর, ঘটনার সূচনা হয় শুক্রবার সকাল ২২ আগস্ট জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রাম থেকে। গ্রামের বাসিন্দা দীপালি রায়, ৪৫ বছরের গৃহবধূ। সেদিন সকালে প্রতিবেশীরা হঠাৎ খবর পেলেন দীপালির খোঁজ মিলছে না। তার স্বামী, রমেশ রায় (৪৭), আচমকা অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। কেউ প্রথমে ভাবেনি কিছু। কিন্তু তারপর দেখা গেল রমেশ হাতে একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের এ বাড়ি, ও বাড়ি, পথের ধারে। আর সেই ব্যাগ থেকে বের করে আনছে এমন কিছু, যা দেখে গ্রামবাসীদের বুক কেঁপে ওঠে। ব্যাগের ভেতরে স্ত্রীর লিভার!
চোখে মুখে একটুও অনুতাপ নেই। যেন এটাই স্বাভাবিক ব্যাপার।লোকে আঁতকে উঠছে, কেউ কাছে যাচ্ছে না। শিশুরাও চুপ হয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলেছে। জানা যায়, রমেশ এরপর রেললাইনের ধার ধরে প্রায় আট কিলোমিটার হেঁটে যায়। মাঝেমধ্যেই ব্যাগ খুলে আবার লিভারটা বের করে। অবশেষে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পঞ্চায়েত প্রধান নীলিমা রায় নিজে গিয়ে দেখেন ভয়ঙ্কর পরিস্থিতি।
পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাঁশঝাড়ের আড়াল থেকে ধরা পড়ে রমেশ। তখনও সে স্ত্রীর শরীরের অংশ নিয়ে ঘুরছে। তারা জানায়, রমেশ সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে।কেন সে এমন করল, কী কারণে স্ত্রীকে খুন করল সেসব রহস্য এখনও উন্মোচিত হয়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের