নিজস্ব প্রতিনিধি, হুগলি - স্ত্রীকে খুন করে দিদির পায়ে প্রণাম, তারপর পুলিশের কাছে আত্মসমর্পণ! ফের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির কোন্নগর মাস্টারপাড়ায়। বিগত কয়েকদিন যাবত অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠেছে কোন্নগরের এই এলাকা।এমন ঘটনা সামনে আসতেই হতবাক এলাকাবাসী।

সূত্রের খবর, প্রাক্তন পুরকর্মী অশোক চট্টোপাধ্যায় (৬০) নিজের স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে (৫৮) খুন করার পর বাড়ির দরজায় তালা দিয়ে দিদির কাছে গিয়ে স্বীকার করেন কাণ্ড। এরপর ফোনে খবর দেন ছোটদিকে। শেষমেশ নিজেই আত্মসমর্পণ করেন পুলিশের কাছে।আজ সকালে স্ত্রীকে খুন করার পর বাড়ির দরজায় তালা লাগিয়ে দিদি চন্দনার কাছে যান অশোক। সেখানেই পা ছুঁয়ে জানান, স্ত্রীকে মেরে ফেলেছেন তিনি।

অশোকের দিদি চন্দনা ও বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান,”গতকালও দুজনে চরম অশান্তি হয়। বহুদিন ধরেই অশোক ও তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। কাজকর্ম ছেড়ে দেওয়ায় সংসারে আর্থিক টানাপোড়েন বাড়ে। পাশাপাশি ধার দেনা নিয়েও প্রায়ই ঝগড়া হত।” প্রতিবেশীদের মতে, রোজ প্রায় স্বামী স্ত্রীর কলহ শোনা যেত।

খবর পেয়ে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তালা ভেঙে ঘরে প্রবেশ করে উদ্ধার হয় মুখে কালো কাপড় বাঁধা সবিতা দেবীর মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে।অশোকবাবু এরপর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। বর্তমানে তাঁর পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...