নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - SIR শুনানিকে ঘিরে আতঙ্কের ছায়া আরও বেশি ঘনীভূত ছড়াল। স্ত্রীর নামে SIR শুনানির নোটিশ আসার পর থেকেই প্রবল মানসিক চাপে ভুগছিলেন এক পরিযায়ী শ্রমিক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ। বাড়ির অদূরে বাগান থেকে উদ্ধার হল প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
মৃতের নাম চান্দু সরকার। তিনি উত্তর দিনাজপুরের ইটাহার থানার অন্তর্গত পরিরাজপুর পঞ্চায়েতের মুরালিপুকুর গ্রামের বাসিন্দা। পেশায় পরিযায়ী শ্রমিক চান্দুর স্ত্রী জিন্নাতুন বিবির নামে SIR শুনানির নোটিশ আসে। বৃহস্পতিবার সকালে তার শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই শুনানিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে প্রবল ভয় ও উৎকণ্ঠায় ভুগছিলেন চান্দু। বৃহস্পতিবার সকালে স্ত্রী শুনানিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্বামীকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বাড়ির অদূরে একটি বাগানের গাছে চান্দুর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চরম মানসিক আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন চান্দু। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। ইটাহার হাইস্কুলে চলা SIR শুনানি বন্ধ হয়ে যায়। মৃতদেহ নিয়ে ইটাহার চৌরাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের