নিজস্ব প্রতিনিধি , আগরতলা - স্ত্রীর নামে মোটা অঙ্কের লোন নিয়ে পরকীয়া। লোন তোলার পরই মাঝরাতে এক বিবাহিত মহিলাকে নিয়ে চম্পট দিল এক সন্তানের পিতা। যোগাযোগের রাস্তাও বিচ্ছিন্ন করে রেখেছেন তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলায়। স্বামীর নামে পুলিশে অভিযোগ করেছেন স্ত্রী।
সূত্রের খবর , ঘটনাটি আগরতলার গান্ধীগ্রামের।অভিযুক্তের নাম রাজেশ লোধ। স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে ব্যবসা শুরু করার নামে ৮ লক্ষ টাকার লোন নিয়েছিলেন রাজেশ লোধ। অন্যদিকে , বেশ কিছুদিন ধরেই যোগেন্দ্রনগরের এক বিবাহিত মহিলা কৃষ্ণা দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন রাজেশ। লোন তুলেই মাঝরাতে সেই মহিলাকে নিয়ে চম্পট দেন তিনি। সকালে উঠে স্বামীকে না পেয়ে খোঁজখবর শুরু করেন স্ত্রী। ফোন করলেও পাওয়া যায়নি তাকে।
অনেক খোঁজাখুঁজির পর অভিযুক্তের স্ত্রী দেখেন লোনের টাকাগুলি উধাও। এরপরই সন্দেহ করেন টাকা নিয়েই পালিয়ে গেছেন স্বামী। কয়েক ঘণ্টা অপেক্ষার পর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী। পুলিশকে সমস্ত ঘটনাটি বিস্তারিত বলেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খুব শীঘ্রই তার স্বামীকে পাকড়াও করা হবে বলে মহিলাকে আশ্বাস দিয়েছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের